গোলামুর রহমান-লংগদু | ০৫:৪৪ পিএম, ২০২৫-১২-১৫
রাঙ্গামাটির লংগদু উপজেলায় আটারকছড়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) আনুমানিক বিকেল ৫টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলা যাত্রীছাউনীর সামনে মূল সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় মাদক পাচারকারী মোঃ হাছান আলী (২৫) কে আটক করা হয়।
তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানাধীন কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটককৃতের পিতার নাম মোঃ নিজাম উদ্দিন।
লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়, ০১ নম্বর আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলা যাত্রীছাউনীর সামনে পাকা রাস্তার ওপর এসআই (নিঃ) এস. এম. আল-মামুনের নেতৃত্বে মোবাইল ডিউটি চলাকালে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে দুইশত (২০০) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) ধারার সারণি-১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, লংগদু থানা পুলিশ মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited