অহিদুল ইসলাম অভি | ১২:৪৫ পিএম, ২০২৫-১২-১৪
শীত মৌসুমে সুবিধাবঞ্চিত, গরীব ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রাঙামাটি শহরের উত্তর ফরেস্ট কলোনি, বনরুপায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ সেনাবাহিনী (রাঙামাটি সদর জোন)-এর উদ্যোগে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এই মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তিনি শীতবস্ত্র ও কার্পেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রমজান উদ্দিন এবং আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও এতিম শিশুদের জন্য শীতবস্ত্র একটি বড় প্রয়োজন।
বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ শিশুদের কষ্ট লাঘবের পাশাপাশি সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, মানবসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited