নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৫ পিএম, ২০২৫-১২-১৩
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়িত কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলি পেপার মিল ( কেপিএম) কারখানার ওয়াগ্গা পানির পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে ৪ দিন উৎপাদন সাময়িক বন্ধ থাকার পর শনিবার (১৩ ডিসেম্বর) সকাল হতে ফের উৎপাদনে ফিরেছে মিলটি।
শনিবার ( ১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় যোগাযোগ করা হলে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) শহীদ উল্লাহ বলেন, কারখানার কর্ণফুলি নদী সংলগ্ন ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে বিগত ৪ দিন ধরে সাময়িক উৎপাদন বন্ধ ছিল। কেপিএম এর কাগজ উৎপাদন করতে প্রচুর পানির প্রয়োজন।
যার পুরাটাই কর্ণফুলী নদী হতে উত্তোলন করা হয়। বর্তমানে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় ভাটার সময় নদীর পানির স্তর অনেক নীচে নেমে যায় এতে পর্যাপ্ত পানি উত্তোলন বাঁধাপ্রাপ্ত হয়। বর্তমানে পানি প্রবেশ পথ ম্যানুয়ালি খননের মাধ্যমে এবং বালু উত্তোলন পাইপলাইন ব্যবহার করে আরো গভীর করে উৎপাদন সচল করা হয়েছে শনিবার সকাল হতে।
প্রসঙ্গত: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর জন্য বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও'র) এর মাধ্যমে নির্বাচন কমিশন কেপিএম হতে ৯১৫ মেট্রিক টন ব্রাউন, গোলাপি এবং সবুজ রংয়ের কাগজের চাহিদা দিয়েছিলেন। চাহিদার বিপরীতে এ পর্যন্ত কেপিএম থেকে সরবরাহ করা হয়েছে ৫৩৭ মেট্রিক টন কাগজ । অবশিষ্ট ৩৭৮ মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ দেয়ার প্রচেষ্টা অব্যাহত আছে বলে এমডি জানান।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited