আলমগীর মানিক | ০৬:০২ পিএম, ২০২৫-১২-১১
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (CAPS)-এর যৌথ উদ্যোগে ‘Clean Air for Good Health: Understanding our Environment’ শীর্ষক দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল—
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে যৌথ গবেষণা,
‘ক্লিন এয়ার ক্লাব’ প্রতিষ্ঠা,
এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনের তথ্য-উপাত্ত বিনিময়,
উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা,
টেকনিক্যাল বায়ুদূষণ এবং জলবায়ু অভিযোজন বিষয়ক একাডেমিক ও গবেষণা সহযোগিতা।
সভায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, পরিচালক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে ক্যাপস ও রাবিপ্রবির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU)-এর পর এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এর অংশ হিসেবে ক্যাপসের পক্ষ থেকে রাবিপ্রবিকে উপহার হিসেবে দেওয়া ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ গত ১০ ডিসেম্বর দুপুর ১টায় রাবিপ্রবি রিসোর্স ইনোভেশন সেন্টার (RIC)-এ স্থাপন করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited