আলমগীর মানিক | ০৫:৪৫ পিএম, ২০২৫-১২-১০
রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সাথে রাজস্থলী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১১টায় রাজস্থলী সদর বাজার প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ারের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলন অনুষ্ঠানের মাধ্যমে এই সভা শুরু হয়।
রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, বাবুল আলী, আব্দুল মান্নান, নিজাম উদ্দিন, সিঃ যুগ্মসচিব আলী বাবর, যুগ্মসচিব দেব্যো জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শ্বাসত চাকমা রিংকু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিকদল সভাপতি মমতাজ মিয়া, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, জেলা তাতীদলের আহ্বায়ক মোঃ শফি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় রাজস্থলী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বলেন, “দূর্গম এবং সদর থেকে দূরবর্তী রাজস্থলী উপজেলার উন্নয়ন কার্যক্রম পিছিয়ে রয়েছে। নির্বাচিত হলে আমরা ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ানের কাছ থেকে এলাকার জন্য বিশেষ নজর কামনা করছি।
বিশেষ করে রাইখালী-চন্দ্রঘোনা সড়কের উপর কর্ণফুলী নদীতে একটি সেতু নির্মাণের দাবি জনগণের জন্য অগ্রাধিকার পাওয়া উচিত।”
প্রধান অতিথি দীপেন দেওয়ান তার বক্তব্যে বলেন, “আমি সকল জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে ২৯৯ নং রাঙামাটি আসনকে সমন্বিত ও সুষম উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই। কর্ণফুলী সেতু একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প, নির্বাচিত হলে আমি জনগণের এই দাবি অগ্রাধিকার দেব। আমার সঙ্গে মতবিনিময় বা সমস্যার কথা জানানোর জন্য কোনও মাধ্যমের প্রয়োজন নেই, সরাসরি আমার বাসায় আসুন, আমি সবার কথা শুনব এবং সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেব। নির্বাচনী প্রচারে জনগণকে অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করাতে হবে না।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ দীপেন দেওয়ানের এই প্রতিশ্রুতিকে ইতিবাচকভাবে অভ্যর্থনা জানান এবং আসন্ন নির্বাচনে সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited