আলমগীর মানিক | ০৪:২০ পিএম, ২০২৫-১২-১০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য তিন জেলার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী ঘোষণা করেছে। খাগড়াছড়ি আসনে অ্যাডভোকেট মনজিলা সুলতানা, রাঙামাটিতে প্রিয় চাকমা এবং বান্দারবানে মংসা প্রু চৌধুরীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এই তিন জেলার প্রার্থীসহ প্রথম ধাপে মোট ১২৫ জন প্রার্থী ঘোষণার কথা জানান।
দলীয় সূত্রে জানা যায়, প্রার্থীদের নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নাগরিকের স্বার্থ, যোগ্যতা এবং স্বচ্ছ প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এনসিপি নেতা আখতার হোসেন বলেন, “নাগরিকদের স্বার্থ ও যোগ্যতার ভিত্তিতেই আমাদের প্রার্থী নির্বাচন করা হয়েছে।
আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, নির্বাচনের পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক।”
এই ঘোষণার মাধ্যমে পার্বত্য তিন জেলায় নির্বাচনী গতি আরও তীব্র হবে বলে আশা করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
এনসিপির এ পদক্ষেপ স্থানীয় রাজনৈতিক দৃশ্যপটেও নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে।
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited