অহিদুল ইসলাম অভি | ০৩:১০ পিএম, ২০২৫-১২-১০
মহান বিজয় দিবস ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাঙামাটির তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে শুরু হয়েছে ‘পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা ২০২৫’।
৮ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে চলছে সপ্তাহব্যাপী এই বর্ণাঢ্য মেলা।
মেলায় প্রদর্শিত হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী হস্তশিল্প, হাতে তৈরি বুননপণ্য, বাঁশ–বেতের কারুকর্ম, ফুলের সাজসজ্জা এবং নানান ধরনের দেশীয় পণ্য।
স্থানীয় উদ্যোক্তাদের সৃজনশীলতা তুলে ধরা এবং পর্যটক ও স্থানীয় ক্রেতাদের সামনে ঘরোয়া পণ্যের বাজার তৈরি করাই আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজন করেছে জুমঘর মহিলা কল্যাণ সমিতি, রাঙামাটি। সহযোগিতায় রয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
প্রথম দিন থেকেই ক্রেতা–দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠেছে।
আয়োজকদের প্রত্যাশা—এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা, এবং পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited