আলমগীর মানিক | ০৮:৩২ পিএম, ২০২৫-১২-০৮
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং–বি ১৮৮৬, রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং রাঙামাটি–২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪টায় ভেদভেদিস্থ বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে আয়োজন করা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি–২৯৯ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আসাদুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি গাজী আইয়ুব আলী, রাঙামাটি জেলা বিএনপির সহ–সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির সহ–সভাপতি সাইফুল ইসলাম পনির এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান।
এছাড়াও বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়। দেশের এ গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক নেত্রীর সুস্থতাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে গভীর আবেগ লক্ষ্য করা যায়।কেন্দ্রীয় সভাপতি আসাদুজ্জামান বাবুল বলেন,
“আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যাঁর হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন, তিনি একজন সৎ, উচ্চশিক্ষিত ও মেধাবী ব্যক্তি—সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এডভোকেট দীপেন দেওয়ান।
পাহাড়ের প্রত্যন্ত মানুষের জীবনমান এখনো উন্নত হয়নি। তাই এই অঞ্চলকে আলোকিত করতে দীপেন দেওয়ানের মতো যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে একজন সৎ, শিক্ষিত, মেধাবী নেতার পাশে থাকবেন।”
তিনি আরও বলেন,
“দীপেন দেওয়ানকে বলতে চাই—আপনি নির্বাচিত হলে এই বিদ্যুৎ শ্রমিক ভাইদের দূরে ঠেলে দেবেন না। শ্রমিকরাই আপনার শক্তি। তারা সবসময় আপনাকে সমর্থন করবে—এই কথা আমি আজকে দিয়ে গেলাম।
”প্রধান অতিথি এডভোকেট দীপেন দেওয়ান বলেন,
“বিদ্যুৎ শ্রমিক কর্মচারীরা কঠোর পরিশ্রম করে দেশকে আলোকিত করছেন, কিন্তু তাদের পরিশ্রমের তুলনায় আর্থিক পারিশ্রমিক অত্যন্ত কম।
এটি অত্যন্ত দুঃখজনক। বিএনপি সরকার রাষ্ট্রীয় দায়িত্ব পেলে শ্রমিকদের উপযুক্ত সম্মান, ন্যায্য পারিশ্রমিক ও কর্মপরিবেশ উন্নয়নে নির্দিষ্ট পদক্ষেপ নেবে—আমি আপনাদের এই আশ্বাস দিচ্ছি।”
তিনি বিদ্যুৎ শ্রমিকদের ঐক্য, ন্যায্য অধিকার এবং রাঙামাটি অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম উত্তর–দক্ষিণ কমিটির সভাপতি এজাজ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানটিকে ঘিরে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। শ্রমিকদের উপস্থিতি এবং নেতৃবৃন্দের বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের প্রতি শ্রমিক সমাজের ব্যাপক সমর্থনের প্রতিফলন লক্ষ্য করা যায়।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited