মেহেদী হাসান | ০৬:৪৬ পিএম, ২০২৫-১২-০৬
০৬ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, রাঙামাটি—রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া পুলিশের এক সদস্যকে এ ব্যাজ পরানো হয়।
পদোন্নতি পাওয়া মোহাম্মদ শামীম (এএসআই–নিরস্ত্র)-কে নবনিয়ুক্ত এসআই (নিরস্ত্র) পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি দায়িত্ব আরও বৃদ্ধি করে।
দেশের সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজে মনোনিবেশ করার নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাঙামাটি পার্বত্য জেলা।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের সেবা আরও উন্নত করতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited