মাহাদি বিন সুলতান | ১২:২৫ এএম, ২০২৫-১২-০৩
রাঙামাটির নানিয়ারচর জোন (ইনভিসিবল সেভেন্টিন) দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আয়োজন করেছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বন্দুকভাঙা ইউনিয়নের কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক নারী-পুরুষ, শিশু ও বয়স্করা চিকিৎসা ও বিনামূল্যে ওষুধসেবা গ্রহণ করেন।
কর্মসূচিটি পরিদর্শন করেন নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
তিনি রোগীদের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ে পরামর্শ দেন।
স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় কোনো চিকিৎসাকেন্দ্র না থাকায় তারা দীর্ঘদিন ধরে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত।
সেনাবাহিনীর এ সেবা তাদের জন্য বড় সহায়তা।
জোন কমান্ডার জানান, নানিয়ারচর জোন ভবিষ্যতেও জনগণের কল্যাণে চিকিৎসা সেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited