মাহাদি বিন সুলতান | ১১:৫১ পিএম, ২০২৫-১২-০২
রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) উদ্যোগে স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ছোট হরিণা ব্যাটালিয়ন সদরে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই সহায়তা বিতরণ করেন রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি অসহায় পরিবারের ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, দুস্থদের চিকিৎসার জন্য নগদ অর্থ, আত্মনির্ভরশীলতার জন্য সেলাই মেশিন, ছাগল, খেলনা সামগ্রীসহ মোট ১৭ জনের মাঝে আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
সহায়তা বিতরণকালে কর্নেল আহসান হাবীব বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সার্বিক শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবি নিয়মিত কাজ করছে।
ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় আপদকালীন সময়ে সবসময় পাশে দাঁড়ানোয় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited