কোতোয়ালী থানা আকস্মিক পরিদর্শন পুলিশ সুপার


আলমগীর মানিক    |    ০৬:৪১ পিএম, ২০২৫-১২-০২

কোতোয়ালী থানা আকস্মিক পরিদর্শন পুলিশ সুপার

রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয় ০১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি কোতোয়ালী থানা ও সদর ট্রাফিক অফিস আকস্মিক পরিদর্শন করেন।

পুলিশ সুপার মহোদয় থানা প্রাঙ্গণে পৌঁছালে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাহেদ উদ্দিন ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান।

পরবর্তীতে কোতোয়ালী থানার একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, জনসেবা প্রদান, ফোর্সদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন এবং থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন— জনাব মোঃ ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস), জনাব জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল, রাঙ্গামাটি, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জসহ থানা ও সদর ট্রাফিকের অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।