মেহেদী হাসান | ১২:৫৪ এএম, ২০২৫-১১-২৮
মেহেদী হাসান
রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী উরুবান আতরাবা তামান্না'র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাঙ্গামাটির পলওয়েল পার্কে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর আয়োজনে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুনাক সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুনাকের কর্মকর্তা ও সদস্যবৃন্দ বিদায়ী সভানেত্রীর কর্মময় যাত্রা, নেতৃত্ব, দিকনির্দেশনা ও মানবিক অবদানের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তাঁরা জানান, তাঁর দক্ষ নেতৃত্বে রাঙ্গামাটিতে পুনাকের নানাবিধ কল্যাণমূলক ও মানবিক কার্যক্রম আরও সমৃদ্ধ হয়েছে।
এ সময় বিদায়ী সভানেত্রী উরুবান আতরাবা তামান্না বলেন, “পুনাক সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতাই আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।
ভবিষ্যতেও সবাই পরিবার হিসেবে ঐক্যবদ্ধ থেকে পুলিশ বাহিনীর কল্যাণ ও সামাজিক উন্নয়নে কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা করি। পুলিশ পরিবারের সার্বিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং সমাজ উন্নয়নে পুনাকের ভূমিকা আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ, পুনাক সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited