নিজস্ব প্রতিবেদক | ১২:০৩ এএম, ২০২৫-১১-২৮
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে পলওয়েল পার্কে এ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথিগণ তাঁর কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব, সততা, শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমুখী কর্মকৌশলের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলে সর্বোচ্চ সফলতা কামনা করা হয়।
বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “রাঙ্গামাটি পার্বত্য জেলায় দায়িত্ব পালন করা আমার জন্য শুধু দায়িত্ব নয় এটি ছিল শেখারও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে দায়িত্ব পালনকালে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি।
পাহাড়ি মানুষের সরলতা, ভালোবাসা ও বিশ্বাস আমাকে সবসময় শক্তি দিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা, পর্যটনবান্ধব নিরাপত্তা জোরদার, জনসেবা সম্প্রসারণসহ যেসব উন্নয়নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছিল—আমি বিশ্বাস করি জেলা পুলিশ তা আরও এগিয়ে নিয়ে যাবে। স্থানান্তর প্রশাসনিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ, তবে রাঙ্গামাটি আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশের ভবিষ্যৎ সাফল্যের জন্য আমি দোয়া ও শুভকামনা জানাই।
অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited