কাপ্তাইয়ে দক্ষতা উন্নয়নমূলক দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১১ পিএম, ২০২৫-১১-২৫

কাপ্তাইয়ে দক্ষতা উন্নয়নমূলক দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

রাঙামাটির কাপ্তাইয়ে দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ;

মঙ্গলবার (২৫ নভেম্বর) পল্লী উন্নয়ন কার্যালয়ের বিআরডিবি মিলনায়তনে সমবায় সমিতির উপকারভোগী সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি স্বপন বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন, এবং সাংবাদিক কাজী মোশাররফ হোসেন

দুইদিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণে মোট ৪০ জন সমবায় সমিতির উপকারভোগী অংশগ্রহণ করেন।