কাপ্তাইয়ে সপ্তাহব্যাপী যুব উন্নয়নের মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০৩ পিএম, ২০২৫-১১-১৮

কাপ্তাইয়ে সপ্তাহব্যাপী যুব উন্নয়নের মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় শিল্প এলাকা মসজিদভিত্তিক শিশুগণ কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। স্থানীয় চাহিদা ভিত্তিক অপ্রাতিষ্ঠানিক/ভ্রাম্যমাণ এই মাশরুম চাষ প্রশিক্ষণে এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা অংশগ্রহণ করে।

উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো. কবির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা দেশে যুব উন্নয়ন অধিদপ্তর যুব সমাজকে বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছে।

তাই বেকার হয়ে বসে না থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে নিজে উদ্যোক্তা ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক মোজাম্মেল হোসেন, প্রশিক্ষণার্থী মনি আক্তার, ফারিন, হৃদয়, সৌরভ ও আকাশসহ অনেকে। সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।