নিজস্ব প্রতিবেদক | ০২:৫২ পিএম, ২০২৫-১১-১৭
কোনো ধরনের মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয় রাঙামাটি জেলা পরিষদ চলবে তার নিজস্ব আইন দিয়ে। জেলা পরিষদের নিজস্ব আইনে যা বলা আছে তা দিয়েই জেলা পরিষদ পরিচালনা করবেন বলে জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। সোমবার রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে জেলা পরিষদের নিয়োগ বানিজ্য, স্বজনপ্রীতি ও অবৈধ কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দিতে গেলে বিক্ষোভকারিদের স্পষ্টভাবেই এসব কথা বলেছেন চেয়ারম্যান।
এসময় বিক্ষোভকারিদের নেতৃত্বে থাকা নেতৃবৃন্দের সাথে স্বল্পপরিসরে বাকবিতন্ডায়ও লিপ্ত হন জেলা পরিষদ চেয়ারম্যান। বিক্ষোভকারিরা চেয়ারম্যানকে বলেন, চলতি বছরের গত সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের কপি উত্থাপন করে সরকারী সিদ্ধান্ত মোতাবেক ৭ শতাংশ কোটা রেখে বাকি ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানালে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বলে আমি কোনো মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয় আমার জেলা পরিষদের নিজস্ব আইন দিয়েই পরিষদ পরিচালনা করবো। এসময় স্মারকলিপি দেওয়ার ছবি তুলতে চাইলে তিনি বিক্ষোভকারি নেতৃবৃন্দের সাথে ছবি তুলতে অপারগতা প্রকাশ করেন।
এই ঘটনা ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারিরা রাঙামাটি জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করতে থাকে এবং জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারকে বাঙ্গালী বিদ্ধেষী আখ্যায়িত করে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। নেতৃবৃন্দ বলেন অতি শীঘ্রই রাঙামাটি জেলা পরিষদ ঘেরাও করে দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি করা হবে।
এর আগে বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং থেকে শুরু করে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে জেলা পরিষদে প্রবেশ করে। এসময় তারা জেলা পরিষদের বিভিন্ন ধরনের অনিয়ম দূর্নীতি ও নিয়োগ বানিজ্যেসহ কোটার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited