আলমগীর মানিক | ০১:৪৮ পিএম, ২০২৫-১১-১৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনায় রাঙামাটি রাজবন বিহারে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শনিবার সকালে রাজবন বিহারে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি সংঘদান ও অষ্টপরিস্কার দান সম্পন্ন করেন। রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথেরুর নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষুগণ ঐতিহ্যবাহী ধর্মীয় আচার পালনের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন।
সম্প্রতি ২৯৯ নং রাঙামাটি আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ায় দলীয় উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এর অংশ হিসেবেই তিনি এ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন বলে জানান।
অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবোজ্যোতি চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় থাকা এবং রাঙামাটির সামগ্রিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited