রাঙামাটিতে টিআইবি স্বেচ্ছাসেবীদের দুর্নীতিবিরোধী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


আলমগীর মানিক    |    ০৬:৪০ পিএম, ২০২৫-১১-১১

রাঙামাটিতে টিআইবি স্বেচ্ছাসেবীদের দুর্নীতিবিরোধী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১১ নভেম্বর ২০২৫, রাঙামাটি: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত স্বেচ্ছাসেবীদের নিয়ে রাঙামাটিতে “দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন” বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) আশিকা কনভেনশন পার্ক, নিউ মার্কেট, রাঙামাটিতে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সদস্য নিরূপা দেওয়ান। শুভেচ্ছা বক্তব্যে সনাক সদস্য সীমা দেওয়ান টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্যক্রমে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য সুনাগরিক হিসেবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যদের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সুফল একদিন অবশ্যই আসবে।

ওরিয়েন্টেশনে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের টিআই ও টিআইবি’র কার্যক্রম, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মূল ধারণা, জেন্ডার সংবেদনশীলতা, নৈতিক আচরণবিধি, যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা এবং সুরক্ষা নীতিমালা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

সেশন পরিচালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা, উন্নয়নকর্মী পূর্ণা চাকমা ও এসিজি (পরিবেশ) সমন্বয়কারী বাবুল মারমা।

সভাপতির বক্তব্যে নিরূপা দেওয়ান বলেন, “সনাক জনগণকে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করছে। প্যাকটা প্রকল্প এমন একটি উদ্যোগ যা জনগণকে সচেতন করে প্রতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

আমরা তৃণমূল পর্যায়ে অ্যাকটিভ সিটিজেন গ্রুপের মাধ্যমে কাজ করছি, যা দুর্নীতি হ্রাসে ভূমিকা রাখবে বলে আশা করছি।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান নিরূপা দেওয়ান। পরে সনাক সদস্য গৈরিকা চাকমা, এসিজি সদস্য রিচি হাওলাদার, নাছিমা বেগম, হাসিবুর রহমান মিসকাত, বৃস্তি খাতুন ও রাজু ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

ওরিয়েন্টেশনে সনাক, ইয়েস ও এসিজি’র সদস্যরা উপস্থিত ছিলেন।