নিজস্ব প্রতিবেদক | ০৭:০৪ পিএম, ২০২৫-১১-১০
খাগড়াছড়ি, পানছড়ি (১০ নভেম্বর) — খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে সেনাবাহিনী এক ইউপিডিএফ সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করেছে।
সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মেজর রিফাত হোসাইনের নেতৃত্বে পানছড়ি সাবজোনের বিশেষ টহল দল অভিযান চালিয়ে মিলন ত্রিপুরা (২৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মিলন ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ময়দাছড়া গ্রামের হরি পূর্ণ ত্রিপুরার ছেলে।
তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি চাঁদার রশিদ, দুটি মোবাইল ফোন এবং নগদ ১০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, ওই অভিযুক্ত দীর্ঘদিন ধরে এলাকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটক ব্যক্তিকে অস্ত্রসহ পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনা সম্পর্কে আরও তদন্ত চলছে বলে সেনা সূত্রে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited