নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৩ পিএম, ২০২৫-১১-১০
রাঙামাটি সদর উপজেলার কালিন্দপুর সড়কের একটি বাড়ির আঙিনা থেকে উদ্ধার হওয়া একটি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় রাঙামাটি সদর রেঞ্জের কর্মকর্তারা অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেন।
রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, কালিন্দপুর সড়কের জনৈক ইন্দু বিকাশ তালুকদারের বাড়ির আঙিনায় অজগর সাপটি জালে আটকা পড়ে।
পরে বন বিভাগকে খবর দিলে স্থানীয় জনতার সহায়তায় প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ১৫ কেজি ওজনের অজগরটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা এস. এম. মহিউদ্দিন চৌধুরী, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, শুকনাছড়ি বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল নাঈমসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, “বন্যপ্রাণী বনসম্পদের অংশ, তাই এদের না মেরে সবাইকে জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হতে হবে।”
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited