নিজস্ব প্রতিবেদক | ১২:১৯ পিএম, ২০২৫-১১-০৮
রাঙ্গামাটির লংগদু (তেজস্বী) সেনাজোনের সফল অভিযানে লংগদু উপজেলার ঝর্না টিলা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে জোন কমান্ডারের নির্দেশনায় একটি টহলদল লংগদু-বাইট্টাপাড়া রুটে বিশেষ অভিযান পরিচালনা করে, শনিবার আনুমানিক সকাল ০৭ টার সময় টহল দলের একটি গ্রুপ পশ্চিম বাইট্টাপাড়া বরাদম রোডে গোপনে অবস্থান করে।
অপর গ্রুপটি কাঠালতলা এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারী দল মালামাল নিয়ে বরাদম রোটে যাওয়ার কথা থাকলেও চোরাকারবারী দল সেনাবাহিনীর গমনাগমন টের পেয়ে রাস্তা বদল করে ঝর্ণাটিলা বাইট্রাপাড়া রোডে আসতে থাকে।
আনুমানিক ৭টা ৫০ মিনিটের সময় ঝর্নাটিলা এলাকায় একজন বস্তাভর্তি মালামাল নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়। তৎক্ষণাৎ একটি মোটরসাইকেল এসে তার কাছে দাড়ায়। তাদের গতিবিধী সন্দেহ জনক মনে হলে টহল দলকর্তৃক জিঙ্গাসাবাদের জন্য থামতে বললে বস্তা রেখে চলন্ত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনা টহলদলের কমান্ডারের নেতৃত্বে ফেলে যাওয়া বস্তাবন্দী অবৈধ মালামাল উদ্ধার করেন।যেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত মাদকদ্রব্য লংগদু ও বাইট্টাপাড়া এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়াও সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।
লংগদু সেনা জোন কর্তৃক জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত উক্ত গাঁজা লংগদু থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited