মারিশ্যায় বিজিবির অভিযানে ১৬১ ঘনফুট অবৈধ কাঠ জব্দ


আলমগীর মানিক    |    ১২:০৯ এএম, ২০২৫-১১-০৮

মারিশ্যায় বিজিবির অভিযানে ১৬১ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

গত ০৬ নভেম্বর ২০২৫ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের সুযোগ্য দিকনির্দেশনায় আনুমানিক বিকাল ২টা ৫০ মিনিটে (১৪৫০ ঘটিকায়) কচুছড়ি বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে বড় কচুছড়ি নৌকা ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কাঠগুলো ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৬১.৩২ ঘনফুট অবৈধ গামারী কাঠ জব্দ করতে সক্ষম হয়। আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩,২২,৬৪০ টাকা (তিন লক্ষ বাইশ হাজার ছয়শত চল্লিশ টাকা মাত্র)।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।