আলমগীর মানিক | ০২:১২ এএম, ২০২৫-১১-০৬
আলমগীর মানিক
সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে রাঙামাটি শহরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সামছুল আলম আকাশকে(২৭) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আকাশ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানাগেছে।
সে রাঙামাটি শহরের বনরূপাস্থ কাটা পাহাড় এলাকার বাসিন্দা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আকাশের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে কোতয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা থেকে আকাশকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকাশ তার সহপাঠিদের নিয়ে পতিত আওয়ামীলীগের রাজনৈতিক কর্মসূচী পালনের পাশাপাশি পলাতক নিষিদ্ধ নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ করতেন।
তার বিভিন্ন কর্মকান্ডে আতঙ্কের পাশাপাশি জনমনে শঙ্কার সৃষ্টি করছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই ধরনের কর্মকান্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুকনা কেন তাদের সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষ।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited