মাহাদি বিন সুলতান | ০৮:৫৮ পিএম, ২০২৫-১১-০২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রবিবার (২ নভেম্বর) সকালে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় সাপ্তাহিক হাটে আগত বিভিন্ন জাতিগোষ্ঠীর সাধারণ মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন তিনি।
কুতুকছড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শংকদীশ বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নান্নু সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুল হক, সহ-সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি মো. নুরুজ্জামান হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিন্টু, জেলা শ্রমিকদল সভাপতি মমতাজ মিয়া, জেলা মৎস্যজীবী দল আহ্বায়ক নুরুল কবির বাচা, জেলা তাতীদল আহ্বায়ক মো. শফি, রাঙামাটি পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান এবং সিনিয়র সহ-সভাপতি বিনয় শংকর চাকমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরনবী ও রাহুল চাকমা, জেলা ছাত্রদল সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সম্পাদক শ্যামল ত্রিপুরা, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং শ্রমিকদলের সদস্য সচিব মো. হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে।
স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এ এলাকার মানুষকে বাঙালি পরিচয়ে একীভূত করতে চেয়েছিলেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে অভিহিত করেছেন। বিএনপি যেমন জাতীয়তাবাদে বিশ্বাস করে, তেমনি শান্তি ও সম্প্রীতিতেও বিশ্বাস করে।
তাই আসুন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে থেকে এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখি।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited