কাপ্তাইয়ে পল্টন ট্র্যাজেডি স্মরণে দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০০ পিএম, ২০২৫-১০-২৯

কাপ্তাইয়ে পল্টন ট্র্যাজেডি স্মরণে দোয়া মাহফিল

রাঙামাটির কাপ্তাইয়ে “পল্টন ট্র্যাজেডি দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কাপ্তাই শহীদের তিতুমীর একাডেমি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মুহাম্মদ হারুনুর রশীদ এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নূর জামাল।

সভায় জীবতলী ইউনিট দায়িত্বশীল সালেহ নূর, চৌধুরীছড়া ইউনিট দায়িত্বশীল আবুল কালাম আজাদ, ফুলবাগান এলাকার দায়িত্বশীল মইনুদ্দিন, প্রকৌশলী ইউনিট দায়িত্বশীল আশেক-এ-এলাহী সাব্বির, বিএসপিআই ইউনিট সভাপতি বেলাল হোসেন এবং আদর্শ শিক্ষক পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি সিনিয়র শিক্ষক মোহাম্মদ হানিফসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নেক্কারজনক অধ্যায়। তারা অবিলম্বে ওই ঘটনার দায়ীদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।