আলমগীর মানিক | ০৩:৫৬ পিএম, ২০২৫-১০-২৯
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শ্রেণি প্রতিনিধিদের সাথে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীরা ক্যান্টিনে মানসম্মত খাবার পরিবেশন, স্থান সংকুলান, নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার স্থান, যানবাহনের ট্রিপ সংখ্যা বৃদ্ধি, অধিক শিক্ষা সফর আয়োজন, ব্যবহারিক ক্লাস ও ল্যাবরুমের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে তাঁদের দাবি ও পরামর্শ তুলে ধরেন।
শিক্ষার্থীদের উত্থাপিত দাবি ও প্রস্তাবনার প্রেক্ষিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের যেকোনো সমস্যা বা দাবি যে কেউ সরাসরি আমার কাছে কিংবা আজকের সভায় গঠিত শ্রেণি প্রতিনিধি ফোরামের মাধ্যমে জানাতে পারবে।”
তিনি আরও জানান, ক্যান্টিন সংক্রান্ত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিচালনা কমিটির সাথে সভা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা শিগগিরই করা হবে।
এছাড়া বিদ্যুৎ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা বিদ্যুৎ সংযোগ প্রদানের প্রাক্কলন কাজ সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে ট্রিপ সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত তিনটি মিনিবাস ও একটি অ্যাম্বুলেন্স ক্রয়ের প্রক্রিয়া আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভাইস-চ্যান্সেলর।
এছাড়া লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় ল্যাবরুম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়নে প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, সহকারী প্রক্টর ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জি. এম. সেলিম আহমেদ এবং সহকারী প্রক্টর ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের প্রভাষক মোহাম্মদ এজাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ৩৮ জন শ্রেণি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited