নিজস্ব প্রতিবেদক | ০৮:১১ পিএম, ২০২৫-১০-২৮
রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান মঙ্গলবার (২৮ অক্টোবর) বিলাইছড়িতে বিভিন্ন কৃষি প্রকল্প পরিদর্শন করেছেন।
সকালে তিনি দীঘলছড়ি গ্রামে পার্টনার ফিল্ড স্কুল (PFS) পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্র, ধুপ্যাচর পাড়ায় বস্তায় আদা চাষ এবং মাচায় সবজি চাষ পরিদর্শন করেন। এরপর তিনি উপজেলার বিভিন্ন স্থানে পুষ্টি বাগান পরিদর্শন করেন।
তিনি ২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের (১ম ও ২য় সংশোধিত) প্রকল্পের আওতায় মিলনায়তন ও কনফারেন্স হলরুমে কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ পরিদর্শন করেন এবং নিজেই কিছুক্ষণ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতি ভূষণ চাকমা, অনুময় চাকমা, বদিউল আলম, সুকান্ত মদক, রুবেল বড়ুয়া এবং সুব্রত গুপ্ত।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited