নিজস্ব প্রতিবেদক | ০৮:০৬ পিএম, ২০২৫-১০-২৮
রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কোফিল উদ্দিন মঙ্গলবার (২৮ অক্টোবর) বিলাইছড়ির বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
তিনি জেলা শিক্ষা বিভাগে যোগদানের পর প্রথমবারের মতো বিলাইছড়িতে এ পরিদর্শন করেন।
সকালে তিনি কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (আবাসিক) এবং বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন করে উপজেলা প্রধান শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদানের মান যাচাই করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পিটিআই সুপারিন্টেন্ডেন্ট ইমরানুল ইসলাম মানিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা, বিলাইছড়ি ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ বকতিয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা প্রমুখ।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited