মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন


আলমগীর মানিক    |    ০৩:২১ পিএম, ২০২৫-১০-২৭

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতার।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মাননীয় উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে প্রশাসনিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অত্র অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়টি কাপ্তাই লেককেন্দ্রিক মৎস্য উন্নয়ন ও বিপণন বিষয়ে গবেষণা ও প্রকল্প গ্রহণের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও জীবনমান উন্নয়নে অবদান রাখবে।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টা জুলাই ’২৪ গণ-অভ্যুত্থানের প্রতীক ‘বিজয় স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামোগত নির্মাণকাজ পর্যবেক্ষণ করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ও নান্দনিক পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন এবং নির্মাণকাজ পরিচালনায় জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।