নিজস্ব প্রতিবেদক | ০৩:১৩ পিএম, ২০২৫-১০-২৭
আকাশ সংস্কৃতির আগ্রাসনে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা। একসময় গ্রামবাংলার মাঠে-মাঠে কিংবা বিদ্যালয়ে দেখা মিলত বউছি, হা-ডু-ডু, কানামাছি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুটসহ নানা জনপ্রিয় খেলার।
কিন্তু আধুনিক সভ্যতার যান্ত্রিক চাপে আজ সেসব খেলা প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের অনেকেই জানে না এসব খেলার নিয়ম কিংবা আনন্দ।
এই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই থেকে প্রকাশিত মাসিক সাময়িকী ‘রূপসী কাপ্তাই’-এর উদ্যোগে বউছি ও হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন।
দিনের প্রথম খেলায় ছেলেদের হা-ডু-ডু ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় ও কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়। উত্তেজনাপূর্ণ খেলায় ৩০–২০ পয়েন্টে জয় লাভ করে কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক বিদ্যালয়।
পরবর্তী খেলায় মেয়েদের বউছি প্রতিযোগিতায় মুখোমুখি হয় একই দুটি বিদ্যালয়। নির্ধারিত সময়ে উভয় দলই ৩৯–৩৯ পয়েন্ট অর্জন করায় খেলা ড্র ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী (সিগন্যালস)। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,আমাদের গ্রামীণ সংস্কৃতির অনেক কিছুই আজ হারিয়ে যাচ্ছে।
এইসব খেলাকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। রূপসী কাপ্তাইয়ের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার চৌধুরী, লোটাস শিশু সদন আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্রাংহ্লামং মারমা, সহকারী প্রধান শিক্ষক মুন্নী বড়ুয়া প্রমুখ।
খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যাণ বিকাশ তঞ্চঙ্গ্যা এবং আল আমিন নুরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল কাদের।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited