নিজস্ব প্রতিবেদক | ১০:৪৫ পিএম, ২০২৫-১০-১৯
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক রাঙামাটির বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন।
রবিবার (১৯ অক্টোবর) সকালে স্বস্ত্রীক সফরকালে তিনি নীলাদ্রি, বিলাইছড়ি কলেজের জন্য নির্ধারিত নতুন ভবনের স্থান, দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (আবাসিক) এবং বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় তিনি বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরবর্তীতে সচিব বিলাইছড়ি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কলেজ কর্তৃক আয়োজিত ত্রিপক্ষীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মামুনুল হক।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ সালেহ আহমেদ, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সিবলী নোমান, এবং সহকারী প্রকৌশলী সুমেশ চাকমা প্রমুখ।
বিকেলে সচিব উপজেলা মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এছাড়া বিলাইছড়িতে পৌঁছালে ফুলের তোড়া দিয়ে সচিবকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সহধর্মিণী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির, সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, উপজেলা চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited