আইয়ুব চৌধুরী | ১০:৩৭ পিএম, ২০২৫-১০-১৯
তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি নিপতি দে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির উপদেষ্টা ও রাজস্থলীর সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. এমদাদুল হক মিলন, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম আহম্মেদ রুবেল, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডালিম বড়ুয়া, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাচিং মারমা, যুব বিষয়ক সম্পাদক সুইচিংমং চৌধুরী, এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলামসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তৃণমূল থেকেই বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited