নিজস্ব প্রতিবেদক | ০৭:৫২ পিএম, ২০২৫-১০-১৯
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। সমাজের বিত্তবানদের উচিত সবসময় দরিদ্রদের পাশে দাঁড়ানো।”
এ সময় বান্দরবান পৌরসভা এলাকার গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু চিকিৎসা ও ওষুধ সরবরাহের পাশাপাশি চোখের ছানি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য বান্দরবান পৌরসভার অর্থায়নে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়েজুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের ডা. নুরুল ইসলাম ফাহিম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমিন চৌধুরী আরমান, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া প্রমুখ।
পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ওয়ার্ডের শতাধিক রোগী অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চক্ষু পরীক্ষা ও অন্যান্য রোগের পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
মানবিক এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited