অহিদুল ইসলাম অভি | ০৭:৩৮ পিএম, ২০২৫-১০-১৯
রাঙামাটির নানিয়ারচরে নৌকা ডুবির ঘটনায় প্রাণ হারানো দুই শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক এই উদ্যোগের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে নানিয়ারচর জোন।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলার মহাজনপাড়ায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। দুর্গাপূজা উপলক্ষে শনোলাপাড়ার ছয়জন কলেজ শিক্ষার্থী নৌকাযোগে নানিয়ারচর বাজারে বেড়াতে এসে ফেরার পথে প্রবল বাতাসে নৌকাটি উল্টে যায়।
চারজন প্রাণে রক্ষা পেলেও দুঃখজনকভাবে দুই শিক্ষার্থী—ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান—পানিতে ডুবে প্রাণ হারান। ঘটনাটি স্থানীয় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
দুর্ঘটনায় নিহত দুই পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয় নানিয়ারচর জোন। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ সেনাবাহিনীর “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিহতদের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। এ সময় সেনা সদস্যরা নিহত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
জোন কমান্ডার লে. কর্নেল মো. মশিউর রহমান বলেন, “এই মর্মান্তিক ঘটনায় নানিয়ারচর জোন গভীর শোক প্রকাশ করছে।
আমরা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং দুঃখের এই কঠিন সময়ে সর্বদা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার সঞ্চার হয়েছে। এলাকাবাসী বলেন, সেনাবাহিনী শুধু নিরাপত্তারক্ষী নয়, মানবিক বিপর্যয়ে জনগণের পাশে থাকা এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দায়িত্ব পালন করছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited