আলমগীর মানিক | ০১:০৬ এএম, ২০২০-১১-২৯
পাহাড়ে সম্প্রতি আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের সশস্ত্র তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই রাঙামাটির বাঘাইছড়িতে বিবদমান দুটি পাহাড়ি সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা সম্মুখ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়ে একাধিকবার কয়েক হাজার রাউন্ড গুলি বিনিময় করে। হতাহত হলেও সেগুলোকে সরিয়ে নিয়ে গভীর অরন্যে নিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা পেলেও সন্ত্রাসীদের কাউকে পায়না।
একাধিকবার এই ধরনের সশস্ত্র হামলার ঘটনায় ভাবিয়ে তুলেছে নিরাপত্তা বাহিনীকে। স্থানীয়দের মাঝে বিরাজ করছে চরম আতঙ্কাবস্থা। সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নজরে আসলে বাঘাইছড়িতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় নিরপত্তা বাহিনী কর্তৃপক্ষ।
দায়িত্বশীল একজন উদ্বর্তন কর্মকর্তা জানিয়েছেন, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্বাবধানে গত ২২শে নভেম্বর থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেকের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে সাজেক থানার অর্ন্তগত দুর্গম ভূয়াছড়ি এলাকায় অবস্থান নেওয়া পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে সেখানে অভিযান পরিচালনা করে বাঘাইহাট জোন কর্তৃপক্ষ।
সারাদিনব্যাপী চলা এই অভিযানের সময় আঞ্চলিকদলীয় উপজাতীয় সন্ত্রাসীরা ভারত সীমান্তবর্তী দূর্গম অরন্যে পালিয়ে গেলেও ভূয়াছড়ি এলাকা থেকে ০২ টি একে-৪৭, ০২ টি একে-৪৭ এর ম্যাগাজিন, ০১ টি এসএমসি, ০১ টি এসএমসি এর ম্যাগাজিন এবং ২১ রাউন্ড এ্যামোনেশন উদ্ধার করে।
অভিযান চলমান থাকায় সংবাদ মাধ্যমে সরাসরি উপস্থিত না হলেও নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র উপরোক্ত সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বাঘাইছড়িসহ সাজেকের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরো জোরদার করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited