শতভাগ পাস নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থীদের


অহিদুল ইসলাম অভি    |    ০৩:২৫ এএম, ২০২৫-১০-১৭

শতভাগ পাস নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থীদের

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই

এ বছর প্রতিষ্ঠানটির মোট ১৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাস করেছে। এর মধ্যে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম জানান, বিজ্ঞান বিভাগে ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন জিপিএ-৫ পেয়েছে।
ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন জিপিএ-৫ অর্জন করেছে এবং মানবিক বিভাগের ২৮ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ও উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন,
“আমাদের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করছে। আগামীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়াতে আমরা কাজ করছি।”

এছাড়াও, ফলাফলের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এ বছরও ‘শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।