আলমগীর মানিক | ০২:৩৩ এএম, ২০২৫-১০-১৬
আলমগীর মানিক
রাঙামাটিতে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হযরত আলী নামের সাবেক এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। বুধবার বিকেলে বরকল উপজেলাধীন ৪নং ভূষণছড়ার উত্তর এরাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনা জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে আটক করে বেধে রাখে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে বরকল থানা পুলিশের একটি দল গেলে তাদের হাতে অভিযুক্তকে তুলে দেয় স্থানীয়রা।
ভিকটিমের পিতা-মাতা জানান, তাদের ১২ বছর বয়সী মেয়েটি বাড়ির অদূরে ছাগল আনতে গেলে স্থানীয় দোকানদার হযরত আলী মেয়েটিকে ফুসলিয়ে দোকানের ভেতরে নিয়ে পাশবিক নির্যাতন করে।
পরবর্তীতে মেয়ের মা নিজ মেয়েকে খুঁজতে গিয়ে দেখেন দোকানদার হযরত আলী তার পরনের লুঙ্গি ঠিক করতে করতে দোকান থেকে বের হচ্ছেন এবং ভেতর থেকে গোঙ্গানির শব্দ শুনতে পান।
পরে দোকানের ভেতর থেকে মেয়েকে নিয়ে বাড়িতে আসলে ভিকটিম কিশোরী মেয়ে তার মাকে নির্যাতনের কথা জানায়।
এসময় মেয়ের মা এলাকাবাসীকে ঘটসনাটি জানালে তারা সাথে সাথেই ধাওয়া করে অভিযুক্তকে ধরে বেধে রাখে পুলিশকে খবর দেয়।
অভিযুক্ত হযরত আলী ভূষণছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয়রা জানিয়েছে।
বরকল থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ প্রতিবেদককে বুধবার মধ্যরাতে জানিয়েছেন, আমি ঘটনাটি শুনেই ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠিয়েছি; তারা ফিরে আসলে এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবো।
এদিকে স্থানীয়ভাবে জানাগেছে, এরআগেও কয়েকমাস আগে দোকানদার হযরত আলী এই ধরনের আরো একটি ঘটনা ঘটিয়েছিলো। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় সে সময় সে বিষয়টি ধামাচাপা দিয়েছিলো।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited