সিয়াম | ১০:৫৩ পিএম, ২০২৫-১০-১৫
রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, “অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা” (PRLC) প্রকল্পের আওতায় হিল ফ্লাওয়ার এনজিও এ অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য বলাকা রাণী চাকমা, রিতা চাকমা, কবিতা চাকমা, জ্যোতি ময় চাকমা, বাবুলাল তঞ্চঙ্গ্যা, নন্দলাল চাকমা এবং রিপোর্টার অসীম চাকমা।
এসময় পিআরএলসি প্রকল্পের তিনজন নারী উদ্যোক্তাকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন,নারীদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তারা আরও বলেন,এখনো কিছু ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে। তাই তাদের সচেতন করে দেশের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।”
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited