অহিদুল ইসলাম অভি | ০৪:৪৬ পিএম, ২০২৫-১০-১৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক পাহাড়ি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারিপাড়া এলাকায় নদীতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কাজের উদ্দেশ্যে নদীর ধারে গেলে তারা পানিতে ভাসমান একটি মৃতদেহ দেখতে পান। পরে ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানকে বিষয়টি অবগত করলে প্রশাসনের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, “মাইনী নদীতে লাশ ভেসে থাকতে দেখে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।”
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, “খবর পেয়ে বেওয়ারিশ একটি লাশ উদ্ধার করা হয়েছে।
লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটি সন্দেহজনক মৃত্যু বলে মনে হচ্ছে। লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কেউ কেউ ধারণা করছেন এটি কোনো নিখোঁজ ব্যক্তির লাশ হতে পারে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited