সিয়াম | ০১:০০ এএম, ২০২৫-১০-১৫
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (২০ নং আইন)”-এর ধারা ১২(১)(গ) অনুযায়ী জিরুনা ত্রিপুরাকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে চলতি বছরের ৭ জুলাই মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল।
অভিযোগ ছিল—জেলা পরিষদের ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারদের বিলের ফাইল আটকে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের।
এসব অভিযোগের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তদন্ত শুরু করে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগ ওঠে।
জেলা পরিষদের একাধিক সদস্য জানান, তারা বারবার মন্ত্রণালয়কে জানিয়েছেন, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার কর্মকাণ্ডে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই স্থায়ীভাবে অপসারণের আদেশে তাদের দাবির প্রতিফলন ঘটেছে।
তবে জিরুনা ত্রিপুরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited