নিজস্ব প্রতিবেদক | ০৪:২৫ পিএম, ২০২৫-১০-১৪
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে ক্লাস বর্জন চলায় শিক্ষার্থীরা স্কুলে গিয়ে খেলাধুলায় মেতে উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়।
বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকলেও শ্রেণি পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মাঠে ফুটবল, মার্বেল ও ক্রিকেটসহ নানা খেলায় অংশ নিচ্ছে।
শিক্ষার্থী শিয়াম জানান, “স্যারদের বিভিন্ন দাবি এখনো পূরণ হয়নি, তাই তারা ক্লাস নিচ্ছেন না। ক্লাস না থাকায় আমরা বাসায় না গিয়ে স্কুল মাঠেই খেলাধুলা করে সময় কাটাচ্ছি।”
কাপ্তাই উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমির হোসাইন বলেন, “সরকারকে দেওয়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। আমাদের দাবি মেনে নিলেই শিক্ষকরা যথারীতি ক্লাসে ফিরে যাবেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited