আইয়ুব চৌধুরী | ০৮:৪৮ পিএম, ২০২৫-১০-১৩
সারা দেশের ন্যায় রাঙামাটির রাজস্থলী উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ কার্যক্রম পুরোদমে চলছে।
গত রবিবার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া এই কর্মসূচির দ্বিতীয় দিনেও রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন কেন্দ্রে সফলভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দ্বিতীয় দিনের কর্মসূচিতে গাইন্দ্যা ইউনিয়নের পাইন্দং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোয়াইতু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক কেন্দ্রে টিকা প্রদান করা হয়। সকালে থেকেই এসব কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের এমটি (ইপিআই) মনোমহন চাকমা, WHO কর্মী প্রজ্ঞাসার মারমা ও উথানু মারমা, এবং CHCP পরিখাখীসা ও নুয়ইচিং মারমা প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান কর্মসূচি প্রসঙ্গে বলেন, “উদ্বোধনের পর থেকেই পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও নির্ধারিত টিকাদান কেন্দ্রে শিশুদের বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ কর্মসূচি আগামী ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে।”
তিনি আরও জানান, “এই টিকাদান কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিশুদের টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা।”
স্বাস্থ্য বিভাগ জানায়, কর্মসূচির সফল বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়েছে। বিভাগটি আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে উপজেলায় শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং একটি সুস্থ ও স্বাস্থ্যসম্মত প্রজন্ম গড়ে উঠবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited