মেহেদী হাসান | ০৯:৫৪ পিএম, ২০২৫-১০-১০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা আজ (শুক্রবার) রাঙামাটি পার্বত্য জেলায় শুভ আগমন করেছেন।
তাঁর আগমনকে ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দুপুরে রাঙামাটি সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান রাঙামাটি জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় উপদেষ্টা মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। উপদেষ্টা মহোদয় গার্ড অব অনার পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের প্রশংসা করেন।
এরপর তিনি সার্কিট হাউস প্রাঙ্গণে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পার্বত্য অঞ্চলের শান্তি, উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন,
সরকার পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও জনগণের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই হবে আমাদের অগ্রগতির মূল শক্তি।”
মাননীয় উপদেষ্টার সফর উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়।
সূত্রে জানা গেছে, উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙামাটিতে অবস্থানকালে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন।
রাঙামাটির সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাঁর আগমনকে স্বাগত জানানো হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited