আলমগীর মানিক | ০৮:১৩ পিএম, ২০২৫-১০-০৯
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনি/সমমান পযন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে একডোজ টাইফয়েড টিকা প্রদান উপলক্ষে রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ওরিয়েন্টেন্টশন সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।
ওরিয়েন্টেশন সভায় রাঙামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারূফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডা নূয়েন খীসা। ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠানে কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
এতে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তেরের পরিচালক অনুসূয়া বড়ুয়া।
সভায় আনানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে। বৈশ্বিক সমীক্ষা অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮ হাজার জন মৃত্যুবরণ করে। যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।
এসময় বক্তারা বলেন, এখনো শিশুদের টিকাদান নিয়ে প্রার্ন্তিক পরিবারগুলোর মাথা টিকারীতি রয়ে গেছে। এছাড়া বিভিন্ন গুজবের কারণে অনেকেই টিকা দিতে চান না।
সমাজের বিদ্যমান কুসংস্কার, ভুল ধারণা ও গুজব প্রতিরোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন সভায় বক্তারা।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited