আলমগীর মানিক | ০৭:৪৭ পিএম, ২০২৫-১০-০৯
আলমগীর মানিক
পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অন্যতম প্রভাবশালী নেতা মাইকেল চাকমাকে চাঁদাবাজির মামলায় আট বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার বিকেলে রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই রায়ের আদেশ প্রদান করেছেন বলে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপক্ষ প্রতিবেদককে নিশ্চিত করেছে।
রাঙামাটির অতিরিক্ত জেলা জজ আদালতে SC ৩৬/৯ প্যানাল কোড ১৮৬০, ৩৮৫ ধারায় দোষী সাব্যস্ত ক্রমে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়। একই মামলায় সুমন চাকমা নামে আরো একজনকে একই দণ্ড অর্থাৎ ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজী মামলায় এ দু’জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।
জানাগেছে, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময় ২০০৭ সালের ৩০ অক্টোবর নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় মামলা সহ হস্তান্তর করে। লংগদু থানা মামলার নাম্বার নং- ৫, তারিখ ৩০ অক্টোবর, ২০০৭। জি আর নং- ৩৩০/২০০৭।
মামলা দীর্ঘ সময় শুনানি শেষে বিশেষ ট্রাইবুনাল- ২ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাঙ্গামাটি গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও হত্যার হুমকি, চাঁদাবাজি করায় ৭ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। আদালত এসময় উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায় দেন।
এ মামলার অপর আসামী সুমন চাকমাকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ এর অপরাধে ৭ বছর সশ্রম কারা দন্ডে দণ্ডিত করা হয়। কিন্তু আসামী মাইকেল চাকমা এসময় গুম থাকায় তার বিরুদ্ধে রায় কার্যকর করা যায়নি।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited