নাজিম আল হাসান | ১০:০০ পিএম, ২০২৫-১০-০৮
মো. নাজিম আল হাসান
রাঙামাটি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।
মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিভাগীয় পরিচালককে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাঙামাটি সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডা. সেখ ফজলে রাব্বি জরুরি বিভাগ, ইনডোর ও আউটডোর সেবা কার্যক্রম, ওষুধ সরবরাহ, রোগীসেবা এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে তাদের মতামত শোনেন।
পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক হাসপাতালের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ববোধ ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “রোগীদের প্রতি মানবিক আচরণ ও সময়মতো সেবা প্রদানই একটি হাসপাতালের মূল পরিচয়। সরকারি চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে।”
রাঙামাটি জেনারেল হাসপাতালে বিভাগীয় পরিচালকের এই আকস্মিক পরিদর্শনকে জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন চিকিৎসক সমাজ ও সেবা সংশ্লিষ্টরা।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited