নাজিম আল হাসান | ০৬:৪৩ পিএম, ২০২৫-১০-০৮
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং বাজারে বুধবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা সেবায় প্রায় ১৩০ জন রোগী (এর মধ্যে ১০০ জন পাহাড়ি ও ৩০ জন বাঙালি) বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত টুআইসি মেজর নাহিদ বিন হাফিজ, জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও), এবং মাচালং আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান।
সেনাবাহিনীর চিকিৎসক ও সেবাকর্মীরা বিভিন্ন সাধারণ ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “দূরবর্তী এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অনেক কঠিন। সেনাবাহিনীর এই উদ্যোগ আমাদের মতো সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।”
এ সময় বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত টুআইসি মেজর নাহিদ বিন হাফিজ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং জনগণের পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মানুষের মৌলিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।”
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সেনাবাহিনীর এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পার্বত্য এলাকার জনগণের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সমাজে শান্তি-সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited