আলমগীর মানিক | ০৬:০৭ পিএম, ২০২৫-১০-০৭
আলমগীর মানিক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস. এম. ফরহাদকে রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বনরূপা ফরেস্ট কলোনি এলাকার আল আমিন মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে নয়টায় শহরের ভেদভেদী এলাকায় জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ফুল দিয়ে ফরহাদকে বরণ করে নেন। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে সংবর্ধনাস্থলে নিয়ে যাওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী, এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, জেলা জামায়াতের নায়েবে আমির জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মনসুরুল হক প্রমুখ।
অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার প্রসার, নৈতিকতা ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ বলেন,
“দেশে যোগ্য নেতৃত্বের বড় অভাব। ফরহাদ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছেন, তেমনি পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদেরও নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”
সংবর্ধিত অতিথি এস. এম. ফরহাদ বলেন,
“আমার পথটা সহজ ছিল না। আমি রাঙামাটির লংগদুর প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছি, যেখানে সরকারি শিক্ষকও থাকতে চান না। তারপরও যদি শিক্ষার প্রতি আগ্রহ থাকে, তাহলে পাহাড় থেকেও মেধাবী শিক্ষার্থী তৈরি সম্ভব।”
তিনি আরও বলেন,
“রাষ্ট্রীয় সহায়তা ও সুযোগ বাড়লে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারবে। এবারের ডাকসু নির্বাচনে পার্বত্য এলাকার সর্বমিত্র চাকমা, সাদিক কায়েম, হেমা চাকমাসহ অনেকে অংশ নিয়েছেন, যা অত্যন্ত ইতিবাচক দিক।”
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বিপুল জয় লাভ করে। জিএস পদে নির্বাচিত এস. এম. ফরহাদ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে ফরহাদের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের গাথাছড়া গ্রামে। স্থানীয় বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করে তিনি চট্টগ্রাম ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited