ভোক্তা অধিকারের অভিযানে রাজস্থলীতে ৭০০০ টাকা জরিমানা


সিয়াম    |    ১০:২০ পিএম, ২০২৫-১০-০৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজস্থলীতে ৭০০০ টাকা জরিমানা

মোঃআইয়ুব চৌধুরী 

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৭,০০০ (সাত হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালিত এ অভিযানে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ। এ সময় বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি এবং স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে রানা দেবনাথ জানান, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯”-এর ৫১ ধারায় মেসার্স নিরাময় মেডিকেল হলকে ৪,০০০ টাকা এবং ৩৭ ধারায় গোলাপ কলি কুলিং কর্নারকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা ও বাজারে পণ্যের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি বাজার পরিচালনা কমিটির আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন, যাতে ভোক্তারা মানসম্মত, স্বাস্থ্যকর ও সঠিক দামে পণ্য ক্রয় করতে পারেন।